
Rakamari Niramish Ranna - বাড়ির রান্নাঘরে যেসব নিরামিষপদ তৈরি হয়, তাদের প্রতি অনেক বাঙালিই কোনও উৎসাহ দেখায় না। তারা মনে করে, এইসব পদ সাধুসন্তর খাদ্য কিংবা রোগীর পথ্য। অথবা কোনও ব্রতউদ্যাপনের অঙ্গ। অথচ নিরামিষ রান্না যে আমিষ রান্নার চেয়েও বড় শিল্পকর্ম, তা খাদ্যরসিকদের নতুন করে বলে দিতে হয় না। বিষয়বৈচিত্র্যে নিরামিষ পদ আমিষকেও হার মানিয়ে দিতে পারে। সামান্য আনাজ-পাতি, শাক-ডাঁটা, চাল-ডাল দিয়ে এমন সব রসনালোলুপ পদ তৈরি হয়, যা বহুক্ষেত্রে ম্লান করে দিতে পারে মাছ-মাংস-ডিমের গরিমাকে। যদিও বাঙালির হেঁশেলে আমিষের কদরই বেশি। তবু নিরামিষের স্বাদবৈভবই আলাদা! রেণুকা দেবী চৌধুরানী তাঁর এই সযত্নরচিত গ্রন্থে নিরামিষ রান্নার যে-প্রণালীপরিচয় দিয়েছেন তা শুধু পরিমাণে বিপুল নয়, বৈচিত্রেও অভিনব। পুব বাংলার একটি লব্ধপ্রতিষ্ঠ জমিদার পরিবারের গৃহবধূরূপে লেখিকা নিজের হাতে রেঁধে, এইসব পদ ভোজনরসিকদের খাইয়ে তৃপ্ত করেছিলেন। লুপ্তপ্রায় এবং প্রচলিত প্রায় সাতশো নিরামিষ রান্না এবং মিষ্টি ও জলখাবারের সমাহার এই বইয়ে। এমন একটি সংকলন একালের রন্ধনপটীয়সীদের কাছে অপরিহার্য বলে গণ্য হবে। এই লেখিকার ‘রকমারি আমিষ রান্না’ ইতিমধ্যেই বিপুল সমাদর লাভ করেছে। --------------------------- রেণুকা দেবী চৌধুরানী রেণুকা দেবী চৌধুরানী-র জন্ম ৩১ জুলাই, ১৯০৯। বাঘবেড়, ময়মনসিংহ। পিতা অতুলচন্দ্র ভাদুড়ী। ময়মনসিংহের কালীপুর ও মুক্তাগাছার জমিদার বংশের কৃতীপুরুষ ধীরেন্দ্রকান্ত লাহিড়ী চৌধুরীর সহধর্মিণী। দেশ বিভাগের পর কলকাতায় স্থায়ীভাবে বসবাস। লেখিকার প্রথম বই ‘রকমারি নিরামিষ রান্না’ (১৯৮৮)। ‘রকমারি আমিষ রান্না’ তাঁর পুত্রবধূ শীলা লাহিড়ী চৌধুরী পাণ্ডুলিপি থেকে সম্পাদনা করেছেন। এছাড়াও মিষ্টান্ন ও জলখাবারের ওপরে লেখা লেখিকার দুটি পাণ্ডুলিপি প্রকাশের অপেক্ষায়। লেখিকার প্রয়াণ ২৮ এপ্রিল ১৯৮৫।
| Brand Name | AVISAN |
| Manufacturer | Ananda PUB |
| Item Type | West Bengal · Books |
| Shipping Weight | 259 g |
| Package Dimensions | 15 × 20 × 3 cm |
| Category | Books › School Books › State Education Boards › West Bengal |
| Category Rank | #587,013 in Books |
| Marketplace Rating | 4.5 out of 5 (25 ratings on the source marketplace) |
| Attributes | Ranna · Bengali Food |



